1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আব্দুর রাজ্জাক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আব্দুর রাজ্জাক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে পরাজিত হলে নতুন সরকারকে স্যালুট করে ক্ষমতা ছাড়বে আওয়ামী লীগ।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, পায়ের নিচে মাটি না থাকলেও বিএনপি ক্রমাগত আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলন প্রতিহত করবে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাবেন না বলে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতার উৎস দেশের জনগণ।

জনগণের জানমাল রক্ষায় আ্ইনশৃঙ্খলা বাহিনীর পাশে দাঁড়াবে আওয়ামী লীগ জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগের বিচার করবে বিএনপি–এ ধরনের হুমকি দিয়ে লাভ নেই। হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক। তারা চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না। নির্বাচন কমিশনের অধীনই ভবিষ্যতে জাতীয় নির্বাচন হবে। আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন