1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চালুর দু দিন পর ফের বন্ধ হলো ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :

চালুর দু দিন পর ফের বন্ধ হলো ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হওয়া নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিট চালুর দুদিন পর আবার বন্ধ হয়ে গেছে।

বুধবার বেলা আড়াইটার দিকে ইউনিটটির রি জেনারেটিভ হিটার নষ্ট হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার কথা জানান ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ইউনিটটি চালু করতে প্রকৌশলীরা কাজ করছে। রি জেনারেটিভ হিটার ঠিক করে ৫ নম্বর ইউনিটটি চালু করতে আরো সাত দিন সময় লাগবে।

এর আগে ৪ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় চালু করা সম্ভব হয়নি।

ছয় দিন পর সোমবার (১০ অক্টোবর) ৫ নম্বর ইউনিটের যান্ত্রিক সমস্যা নিরসন করে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। কিন্তু বুধবার দুপুরে ইউনিটটির রি জেনারেটিভ হিটার নষ্ট হয়ে গেলে ফের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে গত ৫ অক্টোবর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে আসেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্টোল রুম প্রায় তিন ঘণ্টা পরিদর্শন করে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরীক্ষা-নিরীক্ষা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন