1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এক ঘন্টার উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী সৃষ্টি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এক ঘন্টার উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী সৃষ্টি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

প্রতিটি উপজেলাকে নারীবান্ধব ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরতে এক ঘন্টার জন্য প্রতিকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন স্কুল ছাত্রী সৃষ্টি রানী দে। বুধবার সকাল ১১টার দিকে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের কাছ থেকে ওই স্কুলছাত্রী এক ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। পরে প্রতিকী উপজেলা পরিষদের চেয়ারম্যান বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করেন। কন্যাশিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ), অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। জানা গেছে, প্রতিকী চেয়ারম্যান হওয়া স্কুলছাত্রী সৃষ্টি রানী দে শহরের জয়ন্তী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং তিনি ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শিশু গবেষক। প্রতিকী দায়িত্ব পাওয়া চেয়ারম্যানের সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজ সর্বক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে। আমরা নারীবান্ধব উপজেলা পরিষদ ও নারীর সংহিংসতারোধে কাজ করবো এবং স্কুলছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এনসিটিএফের জেলা ভলান্টিয়ার মুশফিকুর রায়হান ও ফাহমিদা সুলতানা অশিনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন