1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, নির্বাচনকালীন সময়ে সরকার শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করবেে: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, নির্বাচনকালীন সময়ে সরকার শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করবেে: কাদের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয়। রাজপথ থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে- কাজেই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। তবে বিএনপি লাঠির সঙ্গে জাতীয় পতাকা নিয়ে নামলে খবর আছে, জাতীয় পতাকার অবমাননা কোন ভাবেই মেনে নেওয়া যাবে না।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের দলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের পরিচয়ে যারাই অপকর্ম করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

এছাড়া বিএনপি আগের অবরোধ না তুলে নতুন করে কেন আবার অবরোধ ঘোষণা করেছে তা জানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করতে তিনি সাংবাদিকদের পরামর্শ দেন।

তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, নির্বাচনকালীন সময়ে সরকার শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করবে।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নাট্য শিল্পী লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক ডাক্তার ছায়েফ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান  এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

পরে প্রধানমন্ত্রীর জন্মদিন ২৮ সেপ্টেম্বরে যেসব শিশু জন্মগ্রহণ করেছে তাদের অভিভাবকদের বিশেষ উপহার তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন