1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজন জামালপুরে ছাত্রলীগের কেক কাটা, যুবলীগের অসহায়দের মাঝে খাবার বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজন জামালপুরে ছাত্রলীগের কেক কাটা, যুবলীগের অসহায়দের মাঝে খাবার বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জামালপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে বুধবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করে জেলা যুবলীগ। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাসেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, জেলা যুবলীগের সহ-সভাপতি রিপন দাম ও যুগ্মসাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলু প্রমুখ। খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগ, শহর যুবলীগ, ওয়ার্ড ও ইউনিট যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটেন নেতৃবৃন্দ। আনন্দ উৎসব ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। অন্যান্যের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমূখ। এসময় জেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন