1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ী পৌরসভার পক্ষে পুজা মন্ডপে আর্থিক অনুদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

পলাশবাড়ী পৌরসভার পক্ষে পুজা মন্ডপে আর্থিক অনুদান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাইবান্ধা সংবাদদাতা।। 

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা ৷ পুজামন্ডপগুলোতে কারিগরদের নিপুন হাতের ছোঁয়া আর রং তুলিতে প্রতিমা সাজানো হচ্ছে ৷ মাটির প্রতিমায় জীবন্ত রুপ দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা ৷ অন্যদিকে এসব মন্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা উদযাপনের জন্য প্রতিবছরের মতো এবারো পুলিশ, ৱ্যাবও আনসার সদস্যরা কাজ করছেন ৷ আসন্ন দূর্গাপুজা উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার পুজা মন্ডপগুলোতে পৌরসভার পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয় মেয়র রুমে প্রথম পর্যায়ে অনুদানের এ চেক প্রদান করা হয় ৷ পলাশবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্রের হাতে চেক তুলে দেন পৌর মেয়র বিপ্লব প্রধান । তিনি জানান, পৌর এলাকার অন্যান্য পূজা মন্ডপগুলোতেও আর্থিক অনুদানের নগদ অর্থ হিসেবে চেক প্রদান করা হবে । চেক প্রদানের এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দও উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন