1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাশিয়ার স্কুলে বন্দুক হামলা: নিহত বেড়ে ১৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার স্কুলে বন্দুক হামলা: নিহত বেড়ে ১৩

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রাশিয়ার উরাল পার্বত্য অঞ্চলের প্রদেশ উদমুর্তিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৭ জন শিক্ষার্থী। বাকি ৬ জন স্কুলটির শিক্ষক ও স্টাফ। এছাড়া আহতও হয়েছেন বেশ কয়েকজন।

রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা রাশিয়া’স ইনভেস্টিগেটিভ কমিটির (আরআইসি) একাধিক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম আরটিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ইজেভস্ক শহরের ৮৮ নম্বর স্কুলে ঘটে এ হামলা। সশস্ত্র একজন হামলাকারী ওই স্কুলটিতে ঢুকে প্রথমে প্রহরীকে গুলি করেন, তারপর স্কুলে বেশ কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুড়ে শেষে নিজে আত্মহত্যা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীর মুখ মাস্ক দিয়ে এবং মাথা কালো মাঙ্কি ক্যাপে ঢাকা ছিল, পরনে ছিল কালো রংয়ের টি-শার্ট। সেই টিশার্টে ছিল নাৎসিবাদের প্রতীক স্বস্তিকা চিহ্ন।

আরআইসির কর্মকর্তারা ওই হামলাকারীর পরিচায় প্রকাশ করেননি। তবে এক কর্মকর্তা বলেছেন, হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

উদমুর্তিয়ার একজন আইনপ্রণেতা আলেকজান্দার খিনস্তেইন জানিয়েছেন, একটি অ্যাসল্ট রাইফেল, দু’টি অটোমেটিক পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে হামলাকারীর ‍মৃতদেহ তল্লাশি করে।

এদিকে স্কুলের সিসিটিভি ক্যামেরা চালু থাকায় রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার সময়কার একাধিক ভিডিও ফুটেজ। কয়েকটি ভিডিও ফুটেজে শিক্ষার্থীদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে।

হামলার পর অবশ্য বেশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন প্রাদেশিক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্কুলের সব শিক্ষার্থী-শিক্ষক ও স্টাফদের সরিয়ে নেওয়ার পর আপাতত স্থগিত করা হয়েছে সেটির দৈনন্দিন কার্যক্রম।

সোমবারের আগে রাশিয়ার সর্বশেষ স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল চলতি বছর এপ্রিলে। দেশটির উলিয়ানোভস্ক প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে গুলি চালিয়ে এক শিক্ষক ও দুই শিশু শিক্ষার্থীকে খুন করেছিল এক হামলাকারী।

উদমুর্তিয়া প্রদেশের গভর্নর আলেকজান্দার বেলশালভ এ ঘটনায় গভীর শোক জানিয়ে এক বার্তায় বলেছেন, ‘আজকের মতো দুঃখজনক ঘটনা এর আগে কোনোদিন দেখেনি উদমুর্তিয়া।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন