1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৩ অক্টোবরের পর টিকার প্রথম ডোজ বন্ধ: স্বাস্থ্য অধিদপ্তর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

৩ অক্টোবরের পর টিকার প্রথম ডোজ বন্ধ: স্বাস্থ্য অধিদপ্তর

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সরকার আগামী ৩ অক্টোবরের পর আর কোনো ব্যক্তিকে করোনার প্রথম ডোজের টিকা দেবে না। এরপর থেকে দ্বিতীয় ডোজ, বুস্টার বা তৃতীয় ডোজের জন্য উপযুক্ত ব্যক্তিরাই টিকা পাবেন। এর বাইরে টিকা পাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে হবে। অন্যথায় ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ নেয়া যাবে না।

এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন-ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে এখনও করোনা টিকার প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ। এছাড়া, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী করোনা টিকার বিশেষ ক্যাম্প শুরু হবে। ১ম, ২য় ও বুস্টার ডোজ টিকার এ বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন