1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

বিরামপুর সংবাদদাতা –

পাবনা জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় ১০ জন আহত ও একজনকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বর্বোরচিত হত্যা ও হামলার প্রতিবাদে পৌর শহরের কলাবাগান মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে হেযবুত তওহীদ বিরামপুর, দিনাজপুরের আয়োজনে এই ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ দিনাজপুর জেলার সভাপতি মাহাবুর রহমান, হেযবুত তওহীদ জয়পুরহাট জেলার সাংগঠনিক সম্পাদক আসাদুজামান (মুকুল), তওহীদ জয়পুরহাট জেলার ধর্ম-বিষয়ক সম্পাদক আবু হাসনাত, সদস্য হাসান আলী ও রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে হেযবুত তওহীদ দিনাজপুর জেলার সভাপতি মাহাবুর রহমান বলেন, আমরা বাংলাদেশ সরকারের আইন মেনে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু কিছু অসাদু ব্যক্তি ইসলামের বাহিরে থাকা কিছু মানুষের ইন্দনে আমাদের হেযবুত তওহীদের পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় আমাদের ১০ জন সহকর্মী মারাত্মক ভাবে আহত করেছেন এবং একজনকে নৃশংসভাবে হত্যার করেছে। তিনি আরো বলেন, আমি এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এছাড়াও অবিলম্বে হামলাকারী ও হত্যার উস্কানিদাতা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বিরামপুর উপজেলার অর্ন্তরগত হেযবুত তওহীদের সকল সদস্যবৃন্দ অত্র মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন