1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিরিজ বোমা হামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

সিরিজ বোমা হামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর প্রতিনিধি ।।

১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে জামালাপুরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার সকালে শহরের দয়াময়ী চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পূর্ব শাখার আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এ সময় বক্তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির গুজব ও অপ-প্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন