1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিআরটির গার্ডার চাপায় নিহত ৫: চীনা ঠিকাদারের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিআরটির গার্ডার চাপায় নিহত ৫: চীনা ঠিকাদারের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গঠিত সড়ক বিভাগের তদন্ত কমিটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি খুঁজে পেয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তদন্ত কমিটি বিআরটি প্রকল্পের কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাজুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) গাফিলতি পেয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, গাফলতি পেয়েছে তদন্ত কমিটি। গতকাল (সোমবার) কাজ করার কথা ছিল না, ঠিকাদারি প্রতিষ্ঠান কাউকে না জানিয়ে কাজ করছিল।

সোমবার বিকেলে উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার তোলার সময় একটি ক্রেন ভারসাম্য হারায়। এতে ক্রেনে ঝুলে থাকা একটি গার্ডার প্রাইভেটকারের ওপর গিয়ে পড়ে। গার্ডারটি সরানোর পর গাড়িটি থেকে ৫ জনের মরদেহ পাওয়া যায়।

ঘটনাটি তদন্তে সোমবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন