1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১ সেপ্টেম্বর থেকে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

১ সেপ্টেম্বর থেকে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

চালের বাজার নিয়ন্ত্রণে আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

এসময় খাদ্যমন্ত্রী বলেন,  ৫০ লাখ পরিবারের চার কোটি মানুষের জন্য ১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি ও খোলাবাজারে চাল বিক্রি কর্মসূচি চালু করবে সরকার। এ কর্মসূচি জেলা শহর, পৌরসভা ও সিটি এলাকায় একযোগে চলবে।

তিনি বলেন, আমাদের দুই হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন ২ টন করে চাল পাবে। ভোক্তারা মাসের হিসেবে ৩০ কেজি চাল পাবেন ১৫ টাকা প্রতি কেজি দরে।

চালের দাম নিয়ন্ত্রণে এই মুহূর্তে বাজার মনিটরিং জোরদার করা হবে বলে জানান মন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, পরিবহন খরচ যে মাত্রায় বেড়েছে এর থেকে চালের দাম বেশি বেড়েছে। এর জন্য কিছু অসাধু ব্যবসায়ী দায়ী বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দুই মৌসুমের মাঝামাঝি সময় হওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে। চালের দাম নিয়ন্ত্রণে মন্ত্রণালয় ৫টি কমিটি করেছে। এতে ভোক্তা অধিকারসহ ডিসিদের অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

তিনি জানান, বেসরকারিভাবে চাল আমদানির জন্য এলসির সময়সীমা ছিল ২১ আগস্ট পর্যন্ত। সেটি একমাস বাড়িয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সরকারিভাবে ৫০ হাজার মেট্রিক টন চাল ও ৫০ লাখ টন গম আমদানির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন