1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীনে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

চীনে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশকে আরও ১ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এতে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশ।

রোববার (৭ আগস্ট) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান।

তিনি বলেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্য আরও ১ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এতে বাংলাদেশ তার রফতানি পণ্যের মোট ৯৯ শতাংশই শুল্ক ছাড়া চীনে রফতানি করতে পারবে। এই সুবিধা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে চীনের সঙ্গে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি। চতুর্থ চুক্তিটির বিষয়ে বিস্তারিত লিখিতভাবে জানানো হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন