1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার পরামর্শ প্রধানমন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার পরামর্শ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এসি না চালানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্র যন্ত্র (এসি) এড়াতে অফিসে দায়িত্ব পালনকালে স্যুট-কোট না পরারও পরামর্শ দিয়েছেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এমন পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন সরকারপ্রধান।

সভায় ১৫ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে ব্রিফিং-এ প্রধানমন্ত্রীর এমন অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী একনেকে একথা আগেও বলেছেন। সভায় তিনি বলেন, আপনারা যে যার মতো করে বিদ্যুৎ সাশ্রয় করবেন।

‘প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ (ডিগ্রি সেলসিয়াস)-এর নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন এবং অফিস থেকে বের হওয়ার সময় অবশ্যই এসি বন্ধ করে যেতে বলেছেন।

‘কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন- সামারে (গরমকালে) আপনারা স্যুট-কোট পরবেন না। শীতকালে এ ধরনের পোশাক পরতে বলেছেন তিনি। তবে আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান হলে, কোনো বিদেশি অতিথি থাকলে সেক্ষেত্রে এ ধরনের পোশাক পরা যাবে।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘একনেক সভায় দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পগুলোতে মিতব্যয়ী হতে এবং অপচয় কমানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে সঙ্গে মন্ত্রিসভার সদস্য, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে সব ধরনের অপচয় কমিয়ে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে একনেক সভায় আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে আরও সজাগ হওয়ার নির্দেশ দিয়ে সরকার এবং সরকারের বাইরেও সতর্ক থাকতে গুরুত্বারোপ করেছেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন