1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মারা গেলেন শীর্ষ পর্যায়ে ফুটবল-ক্রিকেট খেলা একমাত্র স্কটিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মারা গেলেন শীর্ষ পর্যায়ে ফুটবল-ক্রিকেট খেলা একমাত্র স্কটিশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফুটবলার না হলে হয়তো পুরোদস্তুর ক্রিকেটার হতে পারতেন অ্যান্ডি গোরাম। শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলেছেন চারটি ম্যাচ। বাঁহাতি ব্যাটার ও বাঁহাতি মিডিয়াম পেসার হিসেবে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের স্থানীয় লিগ পর্যায়ে বেশ নামও কুড়িয়েছিলেন।

তবে রেঞ্জার্স কোচ ওয়াল্টার স্মিথের পরামর্শে ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটিয়ে পুরোপুরি মনোযোগ দেন ফুটবলে। গ্লাভস হাতে হতাশ করেননি গোরাম। ক্লাব ক্যারিয়ার ও জাতীয় দলের জার্সিতে হয়ে ওঠেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী।

দীর্ঘসময় খেলেছেন রেঞ্জার্সের হয়ে। ক্যারিয়ারে কত কত বল রুখে দিয়েছেন গোরাম! তবে মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারলেন না। ক্যানসারে ভুগে অবশেষে ৫৮ বছর বয়সে মৃত্যুর কাছে হার মানলেন।

স্কটল্যান্ডের হয়ে ৪৩ ম্যাচ খেলেছেন গোরাম। একমাত্র স্কটিশ হিসেবে ক্রিকেট ও ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন তিনি। অর্জনের খাতাও তার বিশাল। রেঞ্জার্সকে পাঁচবার স্কটিশ প্রিমিয়ার লিগ জেতাতে সহায়তা করেন গোরাম। তিনবার  জিতেছেন স্কটিশ কাপ ও দুটি লিগ কাপ।

ধারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও খেলেছেন গোরাম। রেড ডেভিলদের ২০০০-০১ মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ের পথে তিনি ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্য।

গ্লাভস জোড়া তুলে রাখার পর কোচিং ক্যারিয়ার শুরু করেন গোরাম। সম্প্রতি তিনি পশ্চিমের স্কটল্যান্ড ফুটবল লিগ ক্লাব কামবাসলাঙ্গ রেঞ্জার্সের গোলরক্ষক কোচ ছিলেন। স্কটল্যান্ডের ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন গোরাম। ছিলেন ’৯২ ও ’৯৬ ইউরো কাপ দলের সদস্যও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন