1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে গরীব ও অসহায়দের মধ্যে চেক বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে গরীব ও অসহায়দের মধ্যে চেক বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আরিফুর রহমান।।
মাদারীপুরে গরীব, অসহায়, অসুস্থ ও দুস্থ নারী-পুরুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি তার নতুন শহরস্থ বাসভবনে বসে ৮ লাখ টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার ১৬ জনকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মো. শাজাহান হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, রাজৈর উপজেলা আওয়ামীলীগের একাংশের আহবায়ক সাহাবু্িদ্দন সাহা প্রমুখ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন