1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

জামালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সরকারি ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পাথালিয়া এলাকায় আলাদা দুটি স্থানে এ পণ্য বিক্রি শুরু হয়। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, ১নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তারা ও মেসার্স সাহা ট্রেডার্সের ডিলার গোবিন্দ সাহা প্রমুখ। জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মাধ্যমে জেলায় মোট ২ লাখ ৩৩ হাজার ৭২৪জন কার্ডধারীর মাঝে ন্যায্য মূলে টিসিবির পণ্য বিক্রি করা হবে। টিসিবির পণ্যের মধ্যে ২ লিটার সয়াবিন তেল ২২০ টাকা, ২ কেজি মশুর ডাল ১৩০ টাকা এবং ১ কেজি চিনি ৫৫ টাকা মোট ৪০৫ টাকায় বিক্রি করা হয়। উদ্বোধনী দিনে পৌরসভার ১নং ওয়ার্ডে ২ হাজার কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করা হয়।f

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন