1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে আদিবাসীদের মানববন্ধন অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

বিরামপুরে আদিবাসীদের মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

দিনাজপুরের বিরামপুরে গির্জার নামে দখলকৃত জায়গা নিয়ে বিরোধের নিষ্পত্তি ও নিজেরা গির্জা ভেঙ্গে নিয়ে গ্রামবাসীর নামে হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে গ্রামের আদিবাসী (শাঁওতাল) নারী-পুরুষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) সকালে দিঘলচাঁদ গ্রামে ভাঙ্গা গির্জার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দিঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডির ছেলে বিশাল মারান্ডি জানান, জনৈক ইলিয়াস সরেন চাকুরি ও বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে ২০১০ সালে মুচিয়া মার্ডির নিকট থেকে গির্জা নির্মানের জন্য ৩৩ শতক জমি লিখে নেয়। পরবর্তীতে সেখানে ইউনাইটেড বেথেলিক চার্চ নির্মাণ করা হলেও জমি দাতার পরিবার ও গ্রামের ৩০জন শাঁওতালকে খৃষ্ট ধর্মে দিক্ষিত করার পরও কোন সুযোগ সুবিধা না দিয়ে এবং দানের শর্ত ভংগ করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে চার্চ চালানো হতো। খৃষ্টধর্মে দিক্ষিতরা পরবর্তীতে শাঁওতাল ধর্মে ফিরে গিয়ে ঐ স্থানে মন্দির করে সেখানে নিজেদের ধর্ম পালন করতে শুরু করেছে। অবস্থা বেগতিক দেখে গির্জার পালক সুরাই পাওরিয়া গির্জার দরজা-জানালা ও আসবাবপত্র খুলে নিয়ে যায়। ঝামেলা এড়াতে মুচিয়া মার্ডির ছেলে বিশাল মারান্ডি ঘটনার উল্লেখ করে ২০২১ সালের ১১ আগষ্ট বিরামপুর থানায় জিডি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরকে লিখিত ভাবে অবহিত করেন। কিন্তু গির্জার পরিচালক ইলিয়াস সরেন বিশাল মারান্ডিসহ ১০/১২ জনের নামে গির্জা ভাঙ্গা ও জিনিসপত্র লুটপাটের অভিযোগ এনে আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে বিপিআই তদন্ত করছে। মানববন্ধনে উল্লেখিত হয়রানী মূলক মামলা প্রত্যাহার ও শর্ত ভঙ্গের কারণে দানকৃত জায়গা দাতার পরিবারকে ফেরত দেওয়ার দাবী জানানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন