1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মঙ্গলবার বন্যাকবলিত সিলেটে যাবেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মঙ্গলবার বন্যাকবলিত সিলেটে যাবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২১ জুন) বন্যাকবলিত সিলেটের বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবেন। রোববার বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো মোশাররফ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ফোনে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে, এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট যাবেন শুনেছি।

তবে প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

অতিবৃষ্টিতে উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যাতে প্রায় অর্ধ কোটির মতো মানুষ দুর্দশায় পড়েছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সরকার প্রধান জানান, সিলেট ও সুনামগঞ্জের বন্যার খবর নিয়মিত রাখছেন তিনি এবং পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তার সরকারের রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন