1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে মৎস্যচাষীর বাড়ীতে হামলা, ভাংচুর-লুটপাটের অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে মৎস্যচাষীর বাড়ীতে হামলা, ভাংচুর-লুটপাটের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের নামা বটতলা (ফকিরপাড়া) এলাকায় এক মৎস্যচাষীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৎস্যচাষী মো. ইউসুফ আলী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বটতলা নামাপাড়া (ফকিরপাড়া) এলাকার নাজিম উদ্দিনের ছেলে মৎস্যচাষী মো. ইউসুফ আলী তার ২ একর জমিতে দীর্ঘদিন যাবত মৎস্যখামার করে মাছ চাষ করে আসছেন। ঘটনার দিন গত ১৩ জুন সোমবার সকালে একই এলাকার মো. আব্দুস সামাদের ছেলে আহসান হাবিব হাসান ও তার শ্যালক অনিকসহ কয়েকজন মিলে জোরপূর্বক ইউসুফের মৎস্যখামারে মাছ ধরতে থাকে। এমতাবস্থায় মৎস্যখামারের মালিক মো. ইউসুফ আলী তাদেরকে বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় হাসান ও তার শ্যালক অনিক ইউসুফকে হুমকি-ধামকি দেয়। পরবর্তীতে ওই দিন দুপুরে আহসান হাবিব হাসানের নেতৃত্বে প্রায় ২০/২৫জন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৎস্যচাষী ইউসুফ আলীর বসতবাড়ীতে হামলা চালায়। এ সময় তাদেরকে বাঁধা দিলে মো. ইউসুফ আলীসহ বসতবাড়ীতে থাকা কয়েকজনকে মারপিট করে আহত করে। পরবর্তীতে ইউসুফ আলীর বসতবাড়ী ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ সময় গুরুতর আহত ইউসুফ আলীর ভাবী আছমা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহসান হাবিব হাসানকে প্রধান আসামী করে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে হামলার স্বীকার মৎস্যচাষী ইউসুফ আলী জানান, আমি দীর্ঘদিন যাবত প্রায় ২ একর জমির মধ্যে মৎস্যচাষ করে আমার পরিবারের জীবিকা নির্বাহ করে আসছি। গত ১৩ জুন সোমবার আমার মৎস্যখামারে আহসান হাবিব হাসান ও তার শ্যালক অনিক খামারে মাছ ধরতে নামে। পরে তাদেরকে আমি নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাকে প্রাণনাশের হুমকিÑধামকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে ওইদিন দুপুরে আমার বসতবাড়ীতে হামলা চালায় তারা। আমার ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে জামালপুর সদর থানার এসআই তারিকুল জানান, হামলার ঘটনায় জামালপুর সদর থানায় মো. ইউসুফ আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় গিয়ে বিষয়টি পরিদর্শন করেছি। পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হামলার বিষয়ে অভিযুক্ত আহসান হাবিব হাসান জানান, তাদের সাথে আমাদের জমি-জমা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। ঘটনার দিন আমি জামালপুর শহরে ছিলাম। কোন হামলা, ভাংচুর বা লুটপাটের ঘটনার সাথে আমি জড়িত নয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন