1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসাদুল্লাহ আল মুনসুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা সভায় বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করে আগামী দিনে খালেদা জিয়ার মুক্তি ও তার সু-চিকিৎসার জন্য রাজপথ দখল করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে সু-চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। আগামী দিনে এই জুলুম সরকারের হাত থেকে খালেদা জিয়াকে রক্ষা করতে কেন্দ্র ঘোষিত যে কোন আন্দোলন সংগ্রাম সর্বাত্বক সফল করতে নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুকনুজ্জামান রুকন, তুষার মাহমুদ উজ্জল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ, সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সবুজ, পূর্ব শাখা ছাত্রদলের সদস্য সচিব আসলাম হোসেন, মেলান্দহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মো. গোলাম রব্বানী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন