1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মহানবীকে নিয়ে কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদে জামালপুরে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মহানবীকে নিয়ে কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদে জামালপুরে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) এর শানে সম্প্রতি ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক কুরুচিপুর্ণ ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে জেলা ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবুল কাশেম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা মেরাজুর রহমান, মাওলানা হাসান আলী, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান, মুফতি মোস্তফা কামাল ও মাওলানা মাসউদ হোসাইন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, মহানবী (সা.) কে নিয়ে ভারতে কটুক্তি করা হলেও মুসলমানদের বাংলাদেশে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন নিন্দা জানানো হয়নি। অবিলম্বে ভারতের সকল পণ্য বয়কট করে সংসদে এর নিন্দা জ্ঞাপন করার আহবান জানান বক্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন