1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা। রবিবার দুপুরে মেলান্দহ বড় মসজিদ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ গেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি সোলায়মানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি শামসুদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, আব্দুল ওয়াহাব, শামছুল হক, আব্দুল আলিম, হাফেজ আব্দুর রহিম, সিব্বির, একরামুল্লাহ, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহিম, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রউফ, মাওলানা আব্দুল ওয়াহিদ, মুফতি আজহার প্রমুখ। সমাবেশ কর্মসূচি থেকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী বিজেপির নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কার হওয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, মহানবী (সা.) কে নিয়ে ভারতে কটুক্তি করা হলেও মুসলমানদের বাংলাদেশে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন নিন্দা জানানো হয়নি। অবিলম্বে ভারতের সকল পণ্য বয়কট করে সংসদের এর নিন্দা জ্ঞাপন করার আহবান জানান তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন