1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।
দিনাজপুরের বিরামপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজির যাত্রী কদর আলী (২৫) নামের একজন নিহত ও অপর দুই যাত্রী গুরত্বর আহত হয়েছে। শনিবার (১১জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুচিয়ামোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত কদর আলী পার্শ্ববর্তী হাকিমপুর (হিলি) উপজেলার মধ্যেবাসুদেবপুর গ্রামের ছকু মিয়ার ছেলে। আহত অপর দুইযাত্রী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত দুই যাত্রী হলেন, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও সাইফুল ইসলামের ছেলে সাগর (১২)। আহত সাইফুল ও সাগর সম্পর্কে পিতা-পুত্র।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাদ দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক বলেন, শনিবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে সিএনজি যোগে বিরামপুর আসার পথে উপজেলার কুচিয়ামোড় নামক স্থানে কুকুরকে সাইড় দিতে গিয়ে সিএনজিটি গাছের সাথে ধাক্কা লেগে সিএনজিতে থাকা ৩ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তাদের মধ্যে কদর আলী এর অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন