1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা বিষয়ে যৌথ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

জামালপুরে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা বিষয়ে যৌথ সভা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জামালপুর সদর উপজেলাকে ‘‘ভূমিহীন-গৃহহীনমুক্ত’’ ঘোষণার লক্ষে কর্মপরিকল্পনা প্রণয়নের সহযোগিতায় যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা হলরুমে এ যৌথ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ। এ সময় বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ জামালপুর সদর ঘোষনা করতে আমাদের যা যা করণীয় সব করা হবে। তিনি বলেন, কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে সেদিকে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ঘর দেয়াকে কেন্দ্র করে সদরের কোন স্থানে যেন বদনাম না হয় এদিকে প্রশাসনের নজরদারি আরও বাড়াতে হবে বলেও জানান তিনি। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন