1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কাশিয়ানী'তে বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কাশিয়ানী’তে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 গোপালগঞ্জ সংবাদদাতা।।
ইমরান শেখ “নারওয়ে তাকবির, আল্লাহু আকবার, নবীজির অপমান সইবে না মুসলমান” এ স্লোগানকে সামনে রেখে নবী হযরত মুহাম্মদ (স.) এর বিরুদ্ধে ভারতের বিজিপি নেতা “নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের” নবীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জের, কাশিয়ানীতে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১জুন ২০২২ইং(শনিবার) সকাল ১০:৩০ মিনিটের সময় গোপালগঞ্জ জেলার,কাশিয়ানী উপজেলার কেন্দ্রীয় শহীদমিনা চত্বরে “কাশিয়ানী উলামা ঐক্য পরিষদ’এর উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে বিভিন্ন স্থান থেকে নানান শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লিগন দলে দলে মিছিলের সাথে উপস্থিত হতে থাকেন। পরে পতিবাদ ও বিক্ষোভ মিছিলটি কাশিয়ানী কেন্দ্রীয় শহীদমিনার চত্বর থেকে বের হয়ে,কাশিয়ানী থানার সামনে দিয়ে ঘুরে, কাশিয়ানী উপজেলার সামনে এসে শেষ হয়। এ মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে কাশিয়ানী উপজেলা ও কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে সামনে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়। এ সমাবেশ সভায় উপস্থিত বক্তব্য দেন কাশিয়ানী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মোঃ শিহাবুদ্দিন কাসেমী, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, কাশিয়ানী উলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আঃ কারীমসহ অন্যান্য উলামায় কেরাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। বক্তারা বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন:- প্রিয় নবীর অবমাননা আমরা কখনোই বরদাস্ত করবনা। জীবন দিয়ে হলেও আমরা তা প্রতিহত করবো “ইনশাল্লাহ্”। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসুল (সা.)’কে নিয়ে ভারতের বিজেপির ২ নেতা যে জঘন্য মিথ্যাচার ও কটুক্তি করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিও জানান তারা। এছাড়া ভারতের সবকিছু বর্জন করার ঘোষণাও দেয়া হয় এ সমাবেশে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন