1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

বিরামপুরে শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

“শিক্ষা জাতির মেরুদণ্ড” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে “শিক্ষার উন্নয়নে সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বেলা ১১টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শিক্ষার উন্নয়নে সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি (অতিরিক্ত সচিব) অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর হুমায়ুন কবীর, বিশেষ অতিথি রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল তালেবুল ইসলাম সরকার, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী প্রমুখ। প্রধান অতিথি (অতিরিক্ত সচিব) অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর হুমায়ুন কবীর বলেন, একমাত্র সু-শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের এসএমসি সদস্যদেরও সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে। এসময় শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সুধীমন্ডলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন