1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমলো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমলো

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

তিন দিনের ব্যবধানে আবারও কমেছে টাকার মান। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে ১ টাকা ৬০ পয়সা। সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

গত বৃহস্পতিবার (২ জুন) এক দফা টাকার মান কমানো হয়। তখন জানানো হয়েছিল, ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। এতে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার হয় ৮৯ টাকা ৯০ পয়সা।

এর আগে গত ২৯ মে সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রতি ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণের সিদ্ধান্ত জানান। যা পরদিন থেকে কার্যকর হয়।

গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরেই নয়বার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে।

আন্তঃব্যাংক রেট গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন