1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে হবে চাল আমদানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে হবে চাল আমদানি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার ভার্চূয়্যালি অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভা শেষে খাদ্যমন্ত্রী সচিবালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। সভার রেজ্যুলেশনসহ সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে দ্রুতই পাঠানো হবে এবং এরপর, পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

তিনি বলেন, চাল যাতে বিনাশুল্কে আনা যায় তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে।

তবে, এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে বলে মন্ত্রী উল্লেখ করেন।

বাজারে চালসহ নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চলমান অভিযান সম্পর্কে সাধন চন্দ্র মজুমদার বলেন, অভিযানের সুফল ভোক্তা পেতে শুরু করেছে। বেসরকারিভাবে আমদানি হলেও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে এফপিএমসি’র এ সভায় স্থানীয় সকরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান অনলাইনে সংযুক্ত থেকে মতামত পেশ করেন।

এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রী পরিষদ বিভাগেরে সচিব ( সমন্বয় ও সংস্কার) এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব বৈঠকে অংশ নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন