1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘পদ্মা সেতু উদ্বোধনকে নিয়ে ষড়যন্ত্রের চেষ্টায় বিএনপি-জামাত’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

‘পদ্মা সেতু উদ্বোধনকে নিয়ে ষড়যন্ত্রের চেষ্টায় বিএনপি-জামাত’

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি |

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ২০১৫ সালে যখন যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম শুরু হয়, তখন বিএনপি-জামাত এ দেশে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আদেশে নাশকতা শুরু করেছিল। তারা চেষ্টা করেছিল যুদ্ধাপরাধীর বিচারে বাধা সৃষ্টি করবে কিন্তু তারা সেটা পারেনি। তেমনি এখন এ দেশের মানুষ যখন পদ্মা সেতু নিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠবে পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সেসময় বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছে বিএনপি-জামাত’ কোন ষড়যন্ত্রে কাজ হবে না।

তিনি বলেন, আমরা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করে পদ্মা সেতু পাড় হবো ‘ইনশাহআল্লাহ’।

শনিবার সকালে নিজ বাসভবনে শাজাহান খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পদ হারা রাজনীতি নেতারা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করে সন্ত্রাস ও নাশকতা  করার চেষ্টা করছে এই ষড়যন্ত্র সফল হবে না। এই পদ্মা সেতু শুধু আমাদের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্ন না, এটা আমাদের সারা দেশের মানুষের স্বপ্ন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু কাজ শুরু করলো, তখন ষড়যন্ত্র শুরু হলো। বিশ্বব্যাংক যখন টাকা দিতে চাইলো সেই টাকা যাতে না দেয় সেই ষড়যন্ত্র শুরু করলো। শুধু বিএনপি না নোবেল বিজয়ী ড. ইউনুস তিনিও ষড়যন্ত্র শুরু করলো, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক যাতে কোনো টাকা না দেয়, সেই কাজটি তারা করেছিল। কিন্তু কোনো ষড়যন্ত্র কাজে আসেনি প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করলেন পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করবে এবং আমার সেটা করতে পেরেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বাসার, জেলা আওয়ামী লীগের সদস্য সাকিলুর রহমান সোহাগ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন