1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু, আহত ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু, আহত ২

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মো.ডালিম শেখ(২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলের দিকে শিবচরের বন্দরখোলা এলাকার দৌলতপুরে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় আরো ২ জন আহত হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মাসেতু দেখে বাড়ি ফেরার পথে বন্দোরখোলা এলাকার দৌলতপুরে হাইওয়ে সড়কের রেলিং এর সাথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। আরোহী আরো দুই যুবককে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে ওই মোটর সাইকেল আরোহীরা বাগেরহাটের চিতলমারি থেকে শিবচরের পদ্মাসেতু দেখতে এসেছিল তিন যুবক। ফেরার পথে পাঁচ্চর এলাকার দৌলতপুরে সড়কের রেলিং এর সাথে আঘাত লেগে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। নিহত ও আহতদের পরিপূর্ণ পরিচয় এখনো জানা যায় নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অহিদুজ্জামান বলেন,’বিকেলের দিকে দূর্ঘটনাটি ঘটে। চালক ঘটনাস্থলেই মারা গেছে। নিহতর বিস্তারিত তথ্য এখনো পাওয়া নি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন