1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপির নেতারা উন্মাদ হয়ে গেছে: শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিএনপির নেতারা উন্মাদ হয়ে গেছে: শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি |

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ফখরুল ইসলাম আলমগীর উন্মাদ হয়ে গেছে, সে নিজেও উন্মাদ তার দলের নেতারাও উন্মাদ হয়ে গেছে।

তিনি বলেন, এত দিন ক্ষমতায় না থাকতে পেরে, ক্ষমতায় থাকতেও যেমন উন্মাদ করছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তার প্রমাণ হলো কোকোর টাকা পাচার করেছিল সে টাকা আনা সম্ভব হয়েছে। এখন উন্মাদের মত কথা বলছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার সকালে মাদারীপুরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সময় শাজাহান খান এসব কথা বলেন।

এ সরকারের পতন ঘটানো না হলে দেশের পরিবর্তন ও উন্নয়ন হবে না- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, উন্নয়ন হয়তো তাদের হয় নাই কিন্তু আমাদের দেশের উন্নয়ন হয়েছে, মানুষের উন্নয়ন হয়েছে শুধু পদ্মা সেতু না দেশের গ্রামে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে।

শাজাহান খান বলেন, এই সরকার পরিবর্তন করার কথা বলেছেন মির্জা ফখরুল, জনগণ এখন আর সন্ত্রাসবাদীদের বিশ্বাস করে না। মানুষ তাদের পক্ষে নেই। শেখ হাসিনার সরকারের আমলে যদি উন্নয়ন না হয়ে থাকে তাহলে আমরা কী কী উন্নয়ন করেছি তার ফিরিস্তি দিই আর খালেদা জিয়া সরকার কি উন্নয়ন করেছে তার ফিরিস্তি দিক।

মাদারীপুর নিজ বাসভবনে মত বিনিময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ বাসার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন