1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২০
  • ১১৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।

মাদারীপুর জেলার শিবচরে করোনার উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) রাত দশটার দিকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়েছে। শিবচর পল্লী বিদ্যুত সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, শিবচর পল্লী বিদ্যুত অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত সিনহা খসরু(৪৮) নামের ওই ব্যক্তির গত কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে রবিবার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
এদিকে নিহতের স্ত্রী ও সন্তানেরও সর্দি-জ্বর-শ্বাসকষ্ট দেখা দিয়েছে। সোমবার (২৫ মে) ভোরে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন,’ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। নমুনা নেয়া হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে। তাছাড়া নিহতের স্ত্রী ও সন্তানের মধ্যেও করোনার লক্ষন দেখা দেয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন