1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য দেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি ঘোষিত ৫দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারা জেলায় দুই শতাধিক স্পটে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন