1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শহর ছাত্রদল। রবিবার দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহর প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদের সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক মাহাদী হাসান রেমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সহ-সভাপতি আনোয়ার হোসেন মোশারফ, তুষার মাহমুদ উজ্জল, জালাল উদ্দিন রাসেল, আব্দুল করিম কামরান, যুগ্মসম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, মিথুন খান ও সাব্বির হোসেন রুবেল প্রমুখ। এ সময় বক্তারা ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকির কঠোর সমালোচনা করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন