1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমরা কারো মতামত উপেক্ষা করিনি: সিইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

আমরা কারো মতামত উপেক্ষা করিনি: সিইসি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে এখন কিছু বলব না।  সবাইকে আর একটু অপেক্ষা করতে হবে।

বুধবার (২৫ মে) কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে ইভিএম নিয়ে মতবিনিময় করে কমিশন। মতবিনিময় সভা শেষে এসব  কথা বলেন সিইসি।

তিনি বলেন, আমরা কারো মতামত উপেক্ষা করিনি। বিরোধীদল থেকে যে মত এসেছে, আমরা তা তুড়ি মেরে উড়িয়ে দিইনি। অনেকগুলো মিটিং করেছি। আজও বিশিষ্টজনদের সঙ্গে বসেছি। যারা প্রযুক্তিবিদ তাদের সঙ্গে বসেছি। এ মেশিনের (ইভিএম) বিষয়ে তাদের বক্তব্যের পর কিছু বলতে চাচ্ছি না। এ মেশিন নিয়ে আরও কয়েকটি মিটিং করব।

তিনি বলেন, একজন টেকনিক্যাল ব্যক্তি পারবেন মেশিন নিয়ে মূল্যায়ন করতে। আমরা সেই পারস্পেকটিভ থেকে টেকনিক্যাল পারসনদের ডেকেছি। পলিটিক্যাল পার্টিদেরও আমরা অনুরোধ করব তাদের যে টেকনিক্যাল টিম আছে, বা যদি থাকে, তাদের মাধ্যমে যাচাই করতে।

তিনি আরও বলেন, ইভিএম নিয়ে প্রযুক্তিবিদরা বলেছেন ম্যানিপুলেশন করার সুযোগ নেই। আমার কিন্তু আস্থা রাখতে হবে ওইসব মানুষের ওপর, যারা এ জিনিসগুলো বোঝেন, যারা প্রোডাক্টগুলো তৈরি করেছেন তাদের ওপর। প্রযুক্তিবিদরা আশ্বস্ত হয়েছেন।

সিইসি বলেন, পলিটিক্যাল পার্টি যেহেতু  বলছে, এটা মন্দ মেশিন, ভালো নয়। আমরা লিখিতভাবে জানতে চাইব তারা কী কী সমস্যা পাচ্ছেন, আমাদের লিখিতভাবে জানান, যেন সিস্টেমেটিক্যালি অ্যাড্রেস করার সুযোগ পাই। আমরা যথেষ্ট চেষ্টা করব। আমাদের লিমিটেশন আছে, কিন্তু চেষ্টার ত্রুটি থাকবে না। যদি সবার আস্থা অর্জন করতে পারি, মেশিনের ভালো-খারাপ নিয়ে কিছু বলবো না আপনাদের আর একটু অপেক্ষা করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের  জবাবে সিইসি বলেন, ইভিএম মেশিন নিয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট করব, না ১০০ আসনে করব, না মোটেই করব না— পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন