1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সবচেয়ে বেশি হজযাত্রী ঢাকায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

সবচেয়ে বেশি হজযাত্রী ঢাকায়

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

চলতি বছর সবচেয়ে বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন ঢাকা জেলায়। গত ২৩ মে পর্যন্ত ঢাকা থেকে সরকারি-বেসরকারি মিলিয়ে ১১ হাজার ১৬ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, চলতি বছর গত ২৩ মে পর্যন্ত ৬৪ জেলায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট নিবন্ধন করেছেন ৫৪ হাজার ৭০০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৪৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৫১ জন।

এদিকে এ বছর সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধিত হয়েছেন বান্দরবান জেলায়। গত ২৩ মে পর্যন্ত সেখানে নিবন্ধন করেছেন মাত্র ৩৬ জন।

বান্দরবান ছাড়াও এবার ১০০ জনের কম হজযাত্রীর নিবন্ধন হয়েছে আরও তিন জেলায়। জেলাগুলো হলো- বরগুনায় ৯৭, খাগড়াছড়িতে ৬১ এবং রাঙ্গামাটিতে ৪১ জন নিবন্ধন করেছেন।

ঢাকাসহ মোট ১৫ জেলায় এক হাজারের বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে চট্টগ্রামে ৩ হাজার ৬০৮, কুমিল্লায় ২ হাজার ২০৭, দিনাজপুরে ১ হাজার ৩০৭, গাজীপুরে ১ হাজার ৩১৯, জামালপুরে ১ হাজার ১০২, ময়মনসিংহে ১ হাজার ৪০৪, নওগাঁয় ১ হাজার ৫৩৩, নারায়ণগঞ্জে ১ হাজার ২৬৫, পাবনায় ১ হাজার ৩৭২, রাজশাহীতে ১ হাজার ৮৮২, রংপুরে ১ হাজার ১৩৫, সিরাজগঞ্জে ১ হাজার ৬২১, বগুড়ায় ২ হাজার ২৬৩, এবং টাঙ্গাইল থেকে নিবন্ধন করেছেন ১ হাজার ৩৪৫ জন।

এছাড়া এ বছর হজে যেতে বাগেরহাটে ২০২, বরিশালে ৫৬৫, ভোলায় ৩১৭, ব্রাক্ষণবাড়িয়ায় ৭১৩, চাঁদপুরে ৭১৫, চাঁপাইনবাবগঞ্জে ৬১৬, চুয়াডাঙ্গায় ৩১০, কক্সবাজারে ৩৪৯, ফরিদপুরে ৪৮১, ফেনীতে ৬৭৫, গাইবান্ধায় ৮১৩, গোপালগঞ্জ ২৪৮, হবিগঞ্জে ৩১৬, যশোরে ৭৯৪, ঝালকাঠিতে ১২৩, ঝিনাইদহে ৪০৯, জয়পুরহাটে ৬৬৬, খুলনায় ৭৫১, কিশোরগঞ্জে ৬২৪, কুড়িগ্রামে ৬৭৪, কুষ্টিয়ায় ৫১৯, লক্ষ্মীপুরে ৪১৪, লালমনিরহাটে ২৫৯, মাদারীপুর ৩৯৬, মাগুরায় ১৯৮, মানিকগঞ্জে ৩৭০, মৌলভীবাজারে ১২৫, মেহেরপুরে ১৫৭, মুন্সিগঞ্জে ৩৪৯, নড়াইলে ১৬৪, নরসিংদীতে ৬৮৬, নাটোরে ৮৬১, নেত্রকোণায় ৪৩৮, নীলফামারীতে ২৮৭, নোয়াখালীতে ৯৪২, পঞ্চগড়ে ২৮৯, পটুয়াখালীতে ৩৬৪, পিরোজপুরে ১৪৯, রাজবাড়ীতে ১৯৮, সাতক্ষীরায় ৫৬৭, শরীয়তপুরে ৩১২, শেরপুরে ৬৬৫, সুনামগঞ্জে ১৪৬, সিলেটে ৪৮৩ এবং ঠাকুরগাঁওয়ে ৩৮৭ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন