1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার প্রতিবাদে জামালপুরে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার প্রতিবাদে জামালপুরে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শিষ্টাচার বহির্ভূত ও অবান্তর বক্তব্য প্রদানের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রাব্বী, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম ও সাধারণ সম্পাদক তন্ময় প্রমুখ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন