1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি এবং ছাত্রদল নেতাদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মেশিনারীজ পট্টি থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ হারুন সড়কে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান। এ সময় অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী, সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, সাদ্দাদ হোসেন সাইদুর, যুগ্মসাধারণসম্পাদক মাহমুদুল হাসান মানিক, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরমান, হাদিউল ইসলাম রাব্বি, শহর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক সৈকত প্রমুখ। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন