1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন ফিলিপ্পো গ্রান্ডি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন ফিলিপ্পো গ্রান্ডি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এর আগে প্রথম দফায় ২০১৯ সালের মার্চে ঢাকা সফর করেছিলেন তিনি।

শনিবার (২১ মে)  ইউএনএইচসিআরের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের তহবিল কার্যক্রম সংকট উত্তরণের জোরদারেই মূলত এবারের ঢাকা সফরকে বেছে নিয়েছেন হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। বৈশ্বিক দাতা সংস্থা ও দেশগুলোকে সহায়তার হাত সম্প্রসারিত করার আহ্বান জানাবেন তিনি।

এ সফরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হাইকমিশনার সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কক্সবাজার ও ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরিত হওয়া রোহিঙ্গাদের চলমান কার্যক্রম আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করবেন।

এ ছাড়া রোহিঙ্গাদের নিয়ে কাজ করা স্থানীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন।

ফিলিপ্পো গ্র্যান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন