1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলার কিছু এলাকায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

মাদারীপুরে হযরত সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারী ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ রবিবার ঈদুল ফিতর উদযাপন করছে।

এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে এলাকার দুটি মসজিদে সকাল ৯টায় একই সঙ্গে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর ও স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তত ৪০ গ্রামের ৩০ হাজার মুসলিম আজ ঈদুল ফিতর উদযাপন করছে।

শরীয়তপুরের ছয় উপজেলার ২৯ গ্রামে হযরত সুরেশ্বরী (রা.) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপন করছে। জেলার বেশ কয়েকটি স্থানে মস‌জি‌দে ছোট আকা‌রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়ে‌ছে।

প্রতিবছর প্রধান বড় জামায়াত শুরু হয় নড়িয়া উপজেলায় অবস্থিত সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে। কিন্তু ক‌রোনাভাইরা‌সের কার‌ণে এ বছর সুরেশ্বর দরবার শরীফের প‌বিত্র দায়রা শরীফ জা‌মে মস‌জি‌দে জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার দিনাজপুরের কয়েকটি জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে দিনাজপুরের সদর, কাহারোল, চিরিরবন্দর এবং বিরল উপজেলার কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার পরিবার ঈদুল ফিতরের নামাজে অংশ নেন।

সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের চুড়িপট্ট এলাকার পার্টি সেন্টারে প্রায় আড়াই শতাধিক পুরুষ ও নারী ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে আদায় করেছেন।

পাশাপাশি চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম, বিরল, কাহারোলের কিছু সংখ্যক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বলে জানা যায়।

এছাড়া ঝিনাইদহ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ভোলাসহ আরও কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় পীর এবং ভিন্ন মাজহাবের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছে বলে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন