1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১০০০ টাকার লাল নোট বাতিলের তথ্য ভুয়া: বাংলাদেশ ব্যাংক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

১০০০ টাকার লাল নোট বাতিলের তথ্য ভুয়া: বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বাতিল হচ্ছে বলে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটি বলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বুধবার বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংক নোটটি আগামী ৩০ মের পর বাতিল হয়ে যাবে। এরপর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

আরও ছড়িয়ে পড়ে, এর পরদিন তথা ৩১ মে থেকে এক হাজার টাকা মূল্যমানের এই লাল নোটটি অচল বলে গণ্য হবে।

এ খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, ১০০০ টাকা মূল্যমানের লাল নোট ৩০ মের পর অচল হিসেবে গণ্য হওয়ার গুজব কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। এ প্রেক্ষিতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার অনুরোধ করা হলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন