1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের দিন দেশে বৃষ্টির আভাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ঈদের দিন দেশে বৃষ্টির আভাস

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ মে, ২০২২
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি দিনব্যাপী থাকার আশঙ্কা রয়েছে।

সোমবার (২ মে) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে যেমন- রংপুর, সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় ঝাড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

‘রাজধানীতে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম। তবে বিকেল এবং রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।’

উত্তরাঞ্চলের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বলেন, ‘উত্তরের দিকে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।’

নেওয়াজ কবীর আরও বলেন, ‘গত রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আজ ভোরে ঢাকায় ঘণ্টায় ৪৯ কিলোমিটার গতিতে ঝাড়ো হাওয়া বয়ে গেছে।’

আজকের আবহাওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আজকের আবহাওয়াও স্বাভাবিক থাকবে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণটা উত্তরের দিকে বেশি। আজ, কাল এবং আগামী পরশুদিন পর্যন্ত বৃষ্টিসহ বজ্রবৃষ্টি থাকবে।’

ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন