1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্পিডবোট-লঞ্চে ৪৫ ঘণ্টায় ৩ লাখ ৫ হাজার মানুষের পদ্মা পাড়ি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

স্পিডবোট-লঞ্চে ৪৫ ঘণ্টায় ৩ লাখ ৫ হাজার মানুষের পদ্মা পাড়ি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ মে, ২০২২
  • ৬৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অনলাইন ডেস্ক।

ঈদযাত্রায় ৪৫ ঘণ্টায় শিমুলিয়া ঘাট দিয়ে পদ্মা পাড়ি দিয়েছেন প্রায় ৩ লাখ ৫ হাজার ঘরমুখো মানুষ।

বিআইডব্লিউটিএ শিমুলিয়াঘাট সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ১৫৫টি স্পিডবোট ও ৮৬টি লঞ্চের মাধ্যমে ৩ লাখ ৫ হাজার ঘরমুখো মানুষ পদ্মা পার হন।

সূত্রে জানা যায়, রবিবার ১৬ ঘণ্টা ১০ মিনিট স্পিডবোট ও লঞ্চ চালু ছিল। এ সময় ১ লাখ ১০ হাজার মানুষ পদ্মা পার হয়। শনিবার চালু ছিল ১৪ ঘণ্টা ৩০ মিনিট। সেদিন পদ্মা পার হন ৮৫ হাজার জন। শুক্রবার ১৫ ঘণ্টা চলাচল করে স্পিডবোট ও লঞ্চে মোট ১ লাখ ১০ হাজার জন পদ্মা পার হয়েছিলেন।

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন জানান, রবিবার ভোর ৫টা ৫০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চগুলো মোট ৩৭২টি ট্রিপ দিয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন জানান, রবিবার এ ঘাট ব্যবহার করে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৪ হাজার মোটরসাইকেল পদ্মা পার হয়। এছাড়া, দেড় হাজার ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস ফেরির মাধ্যমে পার হয়েছে বলে জানান তিনি।

মুন্সিগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের মাঝিকান্দি ও শরিয়তপুরের মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল করে সূর্যোদয় থেকে রাত ১০টা পর্যন্ত। আর স্পিডবোট চলাচল করে সূর্যাস্ত পর্যন্ত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন