1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘আমরা কেবল চুক্তিবদ্ধ, বাস্তব বিষয়ে বিশ্বাস করি: জেলেনস্কি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

‘আমরা কেবল চুক্তিবদ্ধ, বাস্তব বিষয়ে বিশ্বাস করি: জেলেনস্কি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে ‘কিছু দেশ বা কিছু নেতার’ প্রতি আর বিশ্বাস রাখতে পারছেন না দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলেন।

হলোকাস্টের ঘটনা স্মরণ করে বিশ্বনেতারা যখন এমন ঘটনা ‘আর কখনোই ঘটবে না’ বলে আশ্বাস দেন, তাদের কথা তখন বিশ্বাস হয় কি না জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা দেখার পর আমি বিশ্বকে আর বিশ্বাস করি না। আমি বলতে চাচ্ছি, আমি বিশ্বাস করি না যে, কিছু দেশ বা কিছু নেতাকে আমাদের বিশ্বাস করা উচিত। আমরা কথায় বিশ্বাস করি না। রাশিয়া উত্তেজনা বাড়ানোর পর আমরা আমাদের প্রতিবেশীদের বিশ্বাস করি না। আমরা এসবের কিছুই বিশ্বাস করি না।’

লিখিত নিরাপত্তা আশ্বাস এবং আন্তর্জাতিক আইনেও বিশ্বাস করেন না উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এমনকি আমি নথিপত্রেও বিশ্বাস করি না। আমাদের বুদাপেস্ট মেমোরেন্ডাম আছে। কিন্তু আমার জন্য এটি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই নয়। এর কোনো দাম নেই।’

তিনি বলেন, ‘আমরা কেবল চুক্তিবদ্ধ, বাস্তব বিষয়ে বিশ্বাস করি। আপনারা যদি আমাদের বন্ধু বা অংশীদার হন, তাহলে আমাদের অস্ত্র দিন, লোকবল দিন, সমর্থন দিন, অর্থ দিন এবং রাশিয়াকে থামান। বন্ধু হলে আপনারা ঠিকই এগুলো করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস শুধু নিজেদের প্রতি, নিজেদের জনগণের প্রতি, নিজেদের সশস্ত্র বাহিনীর প্রতি এবং এই বিশ্বাস যে, অন্যান্য দেশ কেবল কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাদের সমর্থন করবে। এটুকুই। ‘আর কখনো ঘটবে না’ বলার পরও আপনারা দেখতে পাচ্ছেন, সবাই সেটা করার সাহস পায়নি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন