1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইমরানের খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ইমরানের খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর তিন দিনের মাথায় এই তদন্ত শুরু করল এফআইএ।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপহার হিসেবে পাওয়া একটি মূল্যবান স্বর্ণের হার পাকিস্তানের এক অলঙ্কার ব্যবসায়ীর কাছে ১৮ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি করেছেন এবং সেই অর্থ থেকে মাত্র কয়েক লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন।

এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিজের বিশেষ সহকারী জুলফিকার বুখারির মাধ্যমে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ইমরান খান স্বর্ণের হারটি বিক্রি করেন।

পাকিস্তানের আইন বলছে, সরকারি পদে থাকাকালীন উপহার পাওয়া সমস্ত জিনিস সরকারি কোষাগারে জমা করতে হয়। কিন্তু ইমরান সে নিয়ম মানেননি বলে অভিযোগ।

আইনে বলা আছে, কোনও সরকারি বা সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি যদি রাষ্ট্রীয়ভাবে পাওয়া কোনো উপহার নিজের কাছে রাখতে চান তাহলে সেটির বাজারমূল্যের অর্ধেক সরকারি কোষাগারে জমা করতে হবে। এ ক্ষেত্রে ইমরান নেকলেসের মূল্য অনেক কম দেখিয়ে মাত্র কয়েক লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে সেটি হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ।

একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও বিশ্বের কাছে শ্রদ্ধা পাওয়ার মতো দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ২০১৮ সালের নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। কিন্তু পার্লামেন্টের বিরোধী দলগুলোর অনাস্থা ভোটে গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর পদ হারান তিনি।

সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে ইমরানের সম্পর্কের অবনতি হলে বিরোধী দলগুলো জোট বেধে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।

পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো সরকার প্রধান মেয়াদ পূর্ণ করতে না পারলেও ইমরানের আগে আর কেউ অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হননি।

শনিবার ক্ষমতা হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রথম টুইটে দেশব্যাপী আন্দোলনের ডাক দেন ইমরান খান। আজ বুধবার (১৩ এপ্রিল) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার-পাখতুনওয়ার রাজধানী পেশোয়ারে সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয় এই আন্দোলন। আর সেই দিনেই ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির তদন্তও শুরু করল এফআইএ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন