1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাতাল রেলে গুলিবিদ্ধ ১৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

পাতাল রেলে গুলিবিদ্ধ ১৩

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নিউইয়র্কের এক পাতাল রেল স্টেশনে গোলাগুলিতে অন্তত ১৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গুলির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অন্য যাত্রীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন।

বিবিসি বলেছে, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে গুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার স্থান থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সকালের এই গুলির ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এক টুইটে নিউইয়র্ক পুলিশ বিভাগ ব্রুকলিনের ৩৬তম স্ট্রিট এবং ফোর্থ অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তবে সেখানে বিস্ফোরক পাওয়া গেলেও সেগুলো সক্রিয় নয় বলে জানিয়েছে পুলিশ।

টুইটে বলা হয়েছে, ব্রুকলিনের ৩৬তম স্ট্রিটের পাতাল রেল স্টেশনে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। কোনও সক্রিয় বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।

টুইটারে পোস্ট করা একজনের ভিডিওতে দেখা যায়, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে লোকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। ভিডিও স্টেশনে ধোঁয়া উড়তে দেখা যায়।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের একজন মুখপাত্র নিজের নিরাপত্তার স্বার্থে ঐ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন