1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন  বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার ধর্ম প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালে করোনাভাইরাস মহামারির পর বিদেশ থেকে হজে যেতে কাউকে অনুমতি দেয়নি সৌদি আরব। ফলে দুই বছর শুধু সৌদি আরবের ৬০ হাজার মানুষের অংশগ্রহণে সীমিত পরিসরে পালিত হয় বিশ্বের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক এ সম্মেলন।

এবার বিদেশিরাও হজে যেতে পারবে বলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে। তবে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে।

গত শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। তবে ৬৫ বছরের বেশি বয়স্করা এ সুযোগ পাবেন না। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান এ সুযোগ পান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন