1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গণহত্যা চালাচ্ছেন পুতিন : বাইডেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

গণহত্যা চালাচ্ছেন পুতিন : বাইডেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন রুশ এই ‘একনায়ক’ প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য নিয়ে আইওয়া অঙ্গরাজ্যে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) বাইডেন এই মন্তব্য করেন। বুধবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

বিবিসি বলছে, আইওয়া অঙ্গরাজ্যে মার্কিন অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ব্যয় সম্পর্কে কথা বলতে গিয়ে ইউক্রেনে বেসামরিক হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের অন্য যে কোনো সদস্যের চেয়ে এগিয়ে গেছেন প্রেসিডেন্ট বাইডেন। কারণ মার্কিন কর্মকর্তারা রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করলেও এখন পর্যন্ত এটিকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেনি।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান গ্যাসের দাম রোধ করার পরিকল্পনা সম্পর্কে মঙ্গলবার আইওয়াতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আপনার পারিবারিক বাজেট বা আপনার (গাড়ির) ট্যাংক পূরণ করার সক্ষমতা – এর কোনোটিই অর্ধেক পৃথিবী দূরে একজন স্বৈরশাসকের যুদ্ধ ঘোষণা এবং গণহত্যা করেছে কি না তার ওপর নির্ভর করা উচিত নয়।’

রাশিয়ার সমারিক অভিযান শুরুর পর ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে এবারই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। এর আগে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন।

বিবিসি বলছে, নিজের ওই মন্তব্যের পর প্রেসিডেন্ট বাইডেন বলেন, (ইউক্রেনে) গণহত্যা সংঘটিত হয়েছে কি না তা নির্ধারণ আইনজীবীদের ওপর নির্ভর করবে। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বক্তৃতার পর সাংবাদিকদের বলেন, ‘এটি অবশ্যই আমার কাছে গণহত্যা বলে মনে হচ্ছে।’

অবশ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে বেসামরিক লোকদের হত্যাকাণ্ডকে ‘প্রকৃত গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের কাছে অবস্থিত এই শহরটিতে যুদ্ধাপরাধ হয়েছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে ‘প্রায় প্রতিদিন’ নতুন গণকবর খুঁজে পাওয়া যাচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন