1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পুতিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজেরর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের রুশ দূতাবাস বলেছে- প্রেসিডেন্ট পুতিন আশা প্রকাশ করেছেন  শেহবাজের কার্যক্রম পাকিস্তান-রাশিয়ার সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নয়ন এবং আফগান ইস্যুসহ অংশীদারিত্বের ভিত্তিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় অবদান রাখবে।

পুতিনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভারতের নরেন্দ্র মোদীও শেহবাজকে অভিনন্দন জানান বলে জিও নিউজের প্রতিবদেন বলা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা প্রস্তাবে পিটিআই প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রীত্ব হারাতে হয়। এরপর ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরীফ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন